প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ১৯৯০ সালের পর থেকে পরবর্তী ১৫ বছর গণতন্ত্রের সুবর্ণ সময় ছিল। এ সময় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ওই ১৫ বছরে বিএনপির সময়ে আওয়ামী লীগের তুলনায় বেশি উন্নয়ন হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল শুক্রবার নিজের লেখা বই বাংলাদেশ: এ স্টাডি অব দ্য ডেমোক্রেটিক রিজিমস-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ আহমদ এ কথা বলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান, অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বইয়ের প্রকাশক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।