বিএনপির সাংসদ ও যুব মহিলা লীগ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বকুলতলা গেটে আজ বেলা ১১টার দিকে বিএনপির সাংসদদের বিক্ষোভ মিছিল ও যুব মহিলা লীগের একটি মিছিল মুখোমুখি দাঁড়ায়। তবে পুলিশের হস্তক্ষেপে সেখানে অপ্রীতিকর কোনো অবস্থার সৃষ্টি হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, ন্যাম ভবন ২ ও ৩-এর দিক থেকে সাংসদদের মিছিলটি আসছিল। অপরদিকে মোহাম্মদপুর থেকে যুব মহিলা লীগের মিছিলটি মানিক মিয়ার দিকে আসে। দুই পক্ষই একপর্যায়ে মুখোমুখি হয়। এ সময় বিএনপির সাংসদেরা হরতালের পক্ষে এবং যুব মহিলা লীগের নেতা-কর্মীরা হরতালের বিপক্ষে স্লোগান দিতে থাকে। পুলিশ বিএনপির সাংসদদের মিছিলটি ঘিরে রাখে এবং যুব মহিলা লীগের মিছিলটি মোহাম্মদপুরের দিকে ঘুরিয়ে দেয়। বগুড়া-৪ আসনে বিএনপিদলীয় সাংসদ জেড আই এম মোস্তফা আলী অভিযোগ করেন, যুব মহিলা লীগের কর্মীরা সাংসদদের দিকে তেড়ে এসে গালাগালি করেন। এটি নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন।পরে যুব মহিলা দলের নেতা-কর্মীরা সেচ ভবনের সামনে সমাবেশ করেন। সেখানে সাংসদ অপু উকিল বলেন, খালেদা জিয়া সন্ত্রাসীদের গডফাদার।তেজগাঁও থানার এসি (পেট্রোল) নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, যুব মহিলা লীগের মিছিলটি এদিকে আসার ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য ছিল না। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।