প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি মামলায় বিএনপির সাবেক সাংসদ ও ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবির সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ লবির আপিল মঞ্জুর করে এ রায় দেন।২৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ১৪৫ টাকার তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ লবির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় মামলাটি দায়ের করে।ওই বছরেরই ৮ অক্টোবর বিচারিক আদালত এ মামলায় লবিকে ১৩ বছরের কারাদণ্ড দেন।ওই রায়ের বিরুদ্ধে লবি ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন।আদালতে লবির পক্ষে শাহ মঞ্জুরুল হক এবং দুদকের পক্ষে এ কে এম ফজলুল হক মামলাটি পরিচালনা করেন।