বিএনপির সাবেক সাংসদ খায়রুল কবির খোকন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গতকাল রাতে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁকে ঢাকায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজই তাঁকে নরসিংদী পাঠানো হবে। খোকনের স্ত্রী বিএনপির মহিলা-বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা বলেন, গতকাল রাত তিনটার দিকে ডিবি পুলিশ খিলগাঁওয়ের বাসা থেকে তাঁকে (খোকন) নিয়ে গেছে।