বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাজেদা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি শুভবুদ্ধির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বিএনপির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি শুভবুদ্ধির উদয় ঘটিয়ে গণতন্ত্রের পথে পা দিয়ে প্রমাণ করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাসী।বাসসের খবরে জানানো হয়, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাজেদা চৌধুরী সাংবাদিকেদরে এসব কথা বলেন।এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা দেখতে চাই, বিএনপি কী ধরনের কর্মসূচি দেয়।’মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণই তাদের (বিএনপির) সকল অপতত্পরতা রুখে দেবে।’এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কাজী জাফরউল্লাহ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।