বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক বসেছে। আজ রোববার রাত সোয়া নয়টায় বৈঠকটি শুরু হয়। রাত ১০টার দিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি এবং বিএনপির পরবর্তী কর্মসূচি নির্ধারণে করণীয় বিষয়ে স্থায়ী কমিটির বৈঠক চলছে।’ বৈঠকের সিদ্ধান্ত কাল সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত আছেন।