বিএনপির হরতাল প্রত্যাহারের আহ্বান এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার সকালে বনানী বিদ্যানিকেতনের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।এরশাদ বলেন, হরতাল মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে হরতাল ডাকার পেছনে যৌক্তিক কারণ থাকতে হবে। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এর পরও বিএনপির হরতাল অযৌক্তিক। বিশ্বকাপের আগে এ হরতালে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে তিনি মন্তব্য করেন।