বিএনপির হুমকিতে সরকার ভয় পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিএনপির কঠোর আন্দোলনের হুমকিতে সরকার ভয় পায় না। বিএনপির রক্তচক্ষুকেও পরোয়া করে না আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগই নয়, দেশের জনগণও তাদের আন্দোলনের হুমকিতে ভয় পায় না বলে মন্তব্য করেন তিনি। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি ওই অনুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএনবির।সাহারা খাতুন বলেন, বিএনপি ও চারদলীয় জোট দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, জামায়াত ২০০১ সালে বিএনপির কাঁধে ভর করে তাদের গাড়িতে লাল-সবুজ পতাকা উড়িয়েছে। এখন দেশের জনগণকে এক হতে হবে। যাতে জামায়াত তাদের গাড়িতে আর দেশের পতাকা ওড়াতে না পারে।সাহারা খাতুন আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করছে।তিনি দাবি করেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য যারা দায়ী অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।বঙ্গবন্ধু একাডেমির প্রেসিডেন্ট মুজিবুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন ও আহমেদ হোসেন উপস্থিত ছিলেন।