বিএনপির ১০ এপ্রিলের সমাবেশ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১০ এপ্রিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ডাকা সমাবেশ স্থগিত করেছে বিএনপি। আজ শনিবার রাতে দলের স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি সূত্র প্রথম আলো ডটকমের কাছে নিশ্চিত করেছে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত নয়টার পরে বৈঠক শুরু হয়ে ১১ টার দিকে তা শেষ হয়।বৈঠকের আরও একটি সূত্র জানায়, ৯ ও ১০ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে খালেদা জিয়া ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে আরও আলোচনা শেষে হরতালের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।