বিএনপির ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ছাত্রদলের নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে তিনজনকে গতকাল মঙ্গলবার রাতে গ্রপ্তোর করা হয়।আদালত আজ বুধবার গ্রপ্তোর হওয়া যুবদলের শাহরাজ হোসেন (২৫), আফজাল হোসেন (২৩) ও আবদুর রহিম ওরফে সোহেলকে (২৫) কারাগারে পাঠিয়েছেন।গতকাল রাতে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) এয়াছিন ফারুক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৭২ জনের নাম উলে্লখ করে আরো ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মদসহ দলীয় ২৫ জন নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার একটি মামলায় আদালত কারাগারে পাঠান। দলের নেতা-কর্মীরা এর প্রতিবাদে শহরের দত্তেরহাট এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তঁারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং পুলিশের ওপর হামলা চালান। পরে এ ঘটনায় মামলা করা হয়।