বিএনপির ৩৮৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আছেন বিতর্কিতরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৮৬ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ৩২ সদস্যের উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা দেন।কমিটিতে সংস্কারপন্থী নেতা বলে পরিচিত প্রায় সব নেতাই পদ পেয়েছেন। আছেন ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত আসামি কারাবন্দী আবদুস সালাম পিন্টুর মতো কয়েকজন বিতর্কিত নেতাও। তাঁর ছোট ভাই সুলতান সালাউদ্দিন ওরফে টুকুও এই নির্বাহী কমিটিতে আছেন। নতুন এই কমিটি গঠনে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিলররা সব ক্ষমতা দিয়েছিলেন চেয়ারপারসনকে। তিনিই কমিটি গঠন করেছেন। অতীতে যাঁরা দলের জন্য অবদান রেখেছেন এবং ভবিষ্যতে দলকে যাঁরা চালাতে পারবেন, তাঁদেরকেই কমিটিতে রাখা হয়েছে।ঘোষিত কমিটিতে ১৭ জন ভাইস চেয়ারম্যানের পদ রাখা হয়েছে। যুগ্ম মহাসচিব আছেন সাতজন। ৩৮৬ সদস্যের কমিটিতে ১২১টি নির্বাহী পদ ও ২৬৫টি সদস্যপদ রাখা হয়েছে। ফখরুল ইসলাম বলেন, এই কমিটিই কাউন্সিল কর্তৃক নির্বাচিত হয়েছে বলে গণ্য হবে। এই কমিটির মেয়াদ হবে তিন বছর। খোন্দকার দেলোয়ার হোসেনই মহাসচিব থাকছেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাহী কমিটিতে মোট পদ ৩৫১। এর বাইরে চেয়ারপারসন নিজ ক্ষমতাবলে অতিরিক্ত ১০ ভাগ সদস্য হিসেবে ৩৫ জনকে নিয়োগ দিয়েছেন। সেই হিসাবে কমিটির মোট সদস্যসংখ্যা ৩৮৬। এ ছাড়া উপদেষ্টা আছেন ৩২ জন।ভাইস চেয়ারম্যান পদে আছেন টি এইচ খান, এম মোরশেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সাদেক হোসেন, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শমসের মুবিন চৌধুরী, রাজিয়া ফয়েজ ও আবদুস সালাম পিন্টু। ভাইস চেয়ারম্যানের দুটি পদে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি।কমিটিতে ছয়টি বিভাগের জন্য সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ছয়জনকে। ঢাকার দায়িত্ব পেয়েছেন ফজলুল হক মিলন, খুলনায় মশিউর রহমান, রাজশাহীতে হারুনুর রশিদ, বরিশালে মজিবর রহমান সরোয়ার, চট্টগ্রামে গোলাম আকবর খন্দকার এবং সিলেটের দায়িত্ব পেয়েছেন এম ইলিয়াস আলী।বিএনপির ৩২ সদস্যের উপদেষ্টা কমিটিতে আছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, হারুন অর রশিদ খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, শাহজাহান ওমর, সাইদ এস্কান্দার, আবদুল আউয়াল মিন্টু, ওসমান ফারুক, মোসাদ্দেক আলী, ইনাম আহমেদ চৌধুরী, মুশফিকুর রহমান, ড্যাবের সাবেক সভাপতি জাহিদ হোসেন প্রমুখ।বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তাগনবাংলাদেশ জাতীয়তাবাদী দলচেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল