বিএনপির ৩৮৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, উপদেষ্টা ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৩৮৬ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। খোন্দকার দেলোয়ার হোসেনকে দলের মহাসচিব পদে বহাল রাখা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।আজ দলটির উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আছেন ৩২ জন নেতা। এর আগে স্থায়ী কমিটি ও দলের যুগ্ম মহাসচিবদের নাম ঘোষণা করে।কমিটিতে ১৫ জন ভাইস চেয়ারম্যান রাখা হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—টি এইচ খান, এম মোরশেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, রাজিয়া ফয়েজ ও আবদুস সালাম পিন্টু।ছয়টি বিভাগের জন্য সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ছয়জনকে। তাঁরা হলেন ফজলুল হক মিলন (ঢাকা বিভাগের দায়িত্বে), মশিউর রহমান (খুলনা বিভাগ), হারুন আল রশিদ (রাজশাহী বিভাগ), মুজিবুর রহমান সারোয়ার (বরিশাল বিভাগ), গোলাম আকবর খন্দকার (চট্টগ্রাম বিভাগ) ও এম ইলিয়াস আলী (সিলেট বিভাগ)।উপদেষ্টার মধ্যে রয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ, সাঈদ এস্কান্দার, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।