বিএনপির ৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে এক নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বাদী হয়ে গতকাল সোমবার রাতে চাঁদপুর মডেল থানায় মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে, গত রোববার চাঁদপুর শহরের বিপণিবাগে বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি তৃতীয় বর্ধিত সভার আয়োজন করে। ওই সভায় জেলা বিএনপির সদস্য ইকবাল-বিন-বাশারের বক্তব্যের জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপির একজন নেতার মামলা করার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।