বিএল কলেজ প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী
খুলনায় ১৯০২ সালে প্রতিষ্ঠিত বিএল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হলো সম্প্রতি। অ্যালমনাই সদস্যরা দেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা দান করে শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেন।দেশ-বিদেশে প্রায় ৬০০ সদস্য নিয়ে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় প্রথম পুনর্মিলনীর। এরপর সংগঠনের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৫৩-৫৪ সময়ের বিএল কলেজের প্রাক্তন শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ কানাডা প্রবাসী অধ্যাপক নূরুল আলম ছিলেন সম্মানিত অতিথি। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএল কলেজের অধ্যক্ষ শফিউল্লাহ সরদার, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, এনায়েত আলী ও অধ্যাপক জাফর ইমাম। বিকেলে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে ছিল সুন্দরবন ভ্রমণ। বিজ্ঞপ্তি।