বিএসইসিকে বিনিয়োগকারীদের স্মারকলিপি, বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) স্মারকলিপি দিয়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিকেলে এই স্মারকলিপি দেওয়া হয়।বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান ওই স্মারকলিপি গ্রহণ করেন।বিনিয়োগকারীদের ওই সংগঠনের সভাপতি রুহুল আমিন আকন্দ বলেন, ‘কয়েক দিন ধরে পুঁজিবাজারে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আমরা বিএসইসিকে স্মারকলিপি দিয়েছি।’ তিনি বলেন, স্মারকলিপিতে মোট আটটি দাবি রয়েছে।এদিকে শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিএসইসির সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীদের আরেকটি সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।