বিএসএফকে মিষ্টি খাওয়াল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুর ১২টার দিকে জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে এই মিষ্টি দেওয়া হয়। হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি বিজিবি ক্যাম্পের সুবেদার আজাহার আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার সংগ্রাম বিশুলয়ের কাছে মিষ্টির পাঁচটি বাক্স তুলে দেন। এ সময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।বিএসএফের মালদহ ও রায়গঞ্জ সেক্টর কমান্ডার, পতিরাম ব্যাটালিয়ন অধিনায়কসহ হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারদের নামে এই মিষ্টি দেওয়া হয়। এ ব্যাপারে সুবেদার আজাহার আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে মহান বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি দেওয়া হয়।’