বিএসএফের কাছে আটক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক বাংলাদেশি নাগরিক গত শনিবার রাতে মারা গেছেন। তাঁর নাম ভুলু (৩৫)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম।আজ সোমবার তিনি এ খবর নিশ্চিত করেন। বিএসএফ গত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমা থেকে তাঁকে আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, নিহত ভুলুর বাড়ি ছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি কচুয়া গ্রামে। তাঁকে রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে ভারতের ২৩ বিএসএফ ব্যাটালিয়নের কুকড়াদহ ক্যাম্পের জওয়ানরা আটক করে ভারতে নিয়ে যান। বিএসএফ তাঁকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানে অসুস্থ হলে ভারতের একটি হাসপাতালে তিনি মারা যান।ভুলুর মারা যাওয়ার বিষয়টি জানিয়ে বিএসএফ গতকাল রোববার সন্ধ্যায় বিজিবির কাছে চিঠি পাঠায়। বিজিবি রাতেই ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি একটি হত্যাকাণ্ড উল্লেখ করে প্রতিবাদ পাঠায়।ঠাকুরগাঁও ২০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম জানান, আজ সন্ধ্যায় হরিপুর উপজেলার মোলানী সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর বিজিবির কাছে বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করা হবে।