বিএসএফের গুলি বন্ধে প্রয়োজনে জাতিসংঘে নালিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সীমান্তে বিএসএফের গুলি বন্ধে প্রয়োজনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ করা হবে। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।আজ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে মিজানুর রহমান এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্বোধন উপলক্ষে মানবাধিকার-বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়ে আমরা ইতিমধ্যেই ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছি। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বাংলাদেশ সফর আমাদের জন্য কী ইতিবাচক ফল বয়ে আনে, আমরা তার অপেক্ষায় আছি।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী।