বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বেনাপোলের কাছে পুটখালী সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।নিহত ব্যক্তির নাম সফিয়ার রহমান (৩৫)। তিনি কাগজপুকুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।বিডিআর পুটখালী ক্যাম্পের প্রধান আবদুল কাদের জানান, গরু ব্যবসায়ীরা গরুসহ বাড়ি ফিরছিলেন। এ সময় ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা গরু বিক্রেতাদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই সফিয়ার নিহত হন। পরে বিএসএফ লাশ টেনে নিয়ে গেছে।—ইউএনবি