বিএসএফের গুলিতে জমিতে লুটিয়ে পড়লেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম সানাউল হক (২৬)। তিনি সাহাপাড়া-চাঁনপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির অধীন শিংনগর বিওপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা আড়াইটার দিকে শিংনগর সীমান্তের ১৬৯ নম্বর পিলার-সংলগ্ন কৃষিজমিতে পানি দেওয়ার সময় বিএসএফের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সানাউল হক।সূত্র জানায়, ওই জমিটি বাংলাদেশের অভ্যন্তরে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সানাউলের মৃতদেহ সীমান্তে পড়ে ছিল। তবে এ নিয়ে কথা বলার জন্য মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও বিজিবির দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।স্থানীয় সূত্রর বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।