বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে আজ বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুরুল (৩৯) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুরুলের স্বজনেরা এ অভিযোগ করেন।দুরুল শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোল্লাটোলা গ্রামের জালাল হোসেনের ছেলে।দুরুলের স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, আজ ভোর সাড়ে চারটার দিকে দুরুলসহ কয়েকজন বাংলাদেশি ১৮১/৩ সীমান্ত খুঁটি-সংলগ্ন জমিতে ধান কাটতে যান। এ সময় ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফ জওয়ানেরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন দুরুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রাজশাহীর ডলফিন ক্লিনিক ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান।বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) আজমপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার ওমর আলী প্রথম আলো ডটকমকে জানান, সীমান্তে গুলিতে একজন বাংলাদেশি মারা গেছেন বলে তাঁরা খবর পেয়েছেন। বিএসএফের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না, এ ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত নন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।