বিএসএফের হাতে নিহত ১৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ১৫১ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ নাজিম উদ্দিন আহমদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।মন্ত্রী বলেন, এই হত্যা বন্ধে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সীমান্তে হত্যা বন্ধ করার বিষয়ে ব্যবস্থা নিতে ভারত বাংলাদেশকে আশ্বস্ত করেছে।আজ বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর শুরু হয় টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্ব।বিএনপির আরেক সাংসদ হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিএসএফের হাতে ১১ জন বাংলাদেশি নিহত ও ২৭ জন আহত হয়েছেন।সাংসদ ফরিদা রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীসহ সারা দেশে মলম পার্টি দমন করতে র্যাব ও পুলিশ কাজ করছে। গুপ্তচর নিয়োগের মাধ্যমে মলম পার্টির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে অজ্ঞান পার্টির ওপর গোয়েন্দারা নজরদারি করছেন।রেহানা আক্তারের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জানান, সর্বশেষ আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা দুই লাখ ৬০ হাজার এবং অন্যান্যের সংখ্যা দুই লাখ ৪৭ হাজার।