বিএসএফের হাতে বাংলাদেশের এএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলী সীমান্ত থেকে নুরুননবী নামের ওই পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে যাওয়া হয়। নুরুননবী বুড়িচং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে একটি মাদক চক্রকে তাড়া করতে গিয়ে অলক্ষ্যে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন নুরুননবী। এ সময় ভারতীয় লোকজন তাঁকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।