বিকল্প ওয়েবসাইটে ৩৩তম বিসিএসের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৩তম বিসিএসে আবেদন করার জন্য বিকল্প একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটির ঠিকানা http://bpsc.teletalk.com.bdপিএসসির জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, মূল ওয়েবসাইটিতে কারিগরি সমস্যা থাকায় পরীক্ষার্থীরা বিকল্প এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন।গতকাল বুধবার ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এর মাধ্যমে চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথমবারের মতো অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।এবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০ ও পুলিশে ৮৯ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৫৮২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। কারিগরি ক্যাডারের মধ্যে দুই হাজার ৫৭২ জন চিকিত্সকসহ মোট দুই হাজার ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক হিসেবে নেওয়া হবে ৭১৯ জনকে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলো অনলাইনকে জানান, চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।