বিকেএমইএর ছয়জন পরিচালক পদত্যাগ করেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ছয়জন পরিচালক আজ শনিবার একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী পরিচালকেরা হলেন জি এম ফারুক, শফিকুজ্জামান, আনোয়ার হোসেন, হাসান মাহমুদ, জাকির হোসেন ও মোহাম্মদ শাহনেওয়াজ।বর্তমান সভাপতি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকরী পরিষদের নির্বাচন আয়োজন করছেন না—এমন অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন। তবে পরিচালনা পর্ষদের একাধিক সদস্য জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করেই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।জানা গেছে, বাণিজ্য সংগঠনের সংঘ বিধিতে কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়ায় ডিসেম্বর মাসের শেষ দিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিকেএমইএর নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা না করার জন্য বলা হয়। তাই বিকেএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি।