বিকেএমইএর নির্বাচনে ভোট নেওয়া শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচনে ভোট নেওয়া শেষ হয়েছে। আজ শনিবার সকালে ভোট নেওয়া শুরু হয় এবং বিকেল চারটার দিকে শেষ হয়। এ নির্বাচনে মোট ভোটারসংখ্যা ছিল ৬৫২। নারায়ণগঞ্জ ক্লাবের কমিউিনিটি সেন্টার ও ঢাকায় বিকেএমইএর কার্যালয়ে একই সময়ে ভোট নেওয়া হয়।ভোট নেওয়া শেষ হলে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা বলেন, নির্বাচনে ভোট দিয়েছেন ৫৯৮ জন ভোটার। এর মধ্যে ঢাকায় ২৪৯টি ভোটের মধ্যে ২১৭টি ও নারায়ণগঞ্জে ৪০৩টি ভোটের মধ্যে ৩৮১টি ভোট দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।এ সময় সম্মিলিত নিট পরিষদের সেলিম ওসমান ও প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের ফজলুল হক উপস্থিত ছিলেন।