বিকেএসপি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সংখ্যা একেবারেই হাতেগোনা। বিকেএসপি বলতে আমরা বুঝি মূলত ঢাকার সাভারের দেশের বৃহত্ ওই একটি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকেই। যদিও সাভার বাদে দিনাজপুর এবং সিলেটেও সম্প্রতি বিকেএসপির শাখা আছে। তবে সেগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিকেএসপির ভূমিকা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। কারণ বিকেএসপি এ পর্যন্ত দেশকে বহু ক্রীড়ারত্ন উপহার দিয়েছে এবং এখনো দিচ্ছে। বিকেএসপিকে বলা হয় খেলোয়াড় তৈরির কারখানা। যেখানে খেলোয়াড়েরা ক্রীড়া দক্ষতার পাশাপাশি সুশিক্ষিত এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করে থাকে। বলাবাহুল্য, সাভারের ওই একটিমাত্র বিকেএসপি দিয়ে দেশে পর্যাপ্ত খেলোয়াড় তৈরি করা কখনই সম্ভব নয়।তাই প্রয়োজন আরও অধিক বিকেএসপি। প্রতিটি বিভাগে তো বটেই, গুরুত্বপূর্ণ সব জেলাতেই বিকেএসপি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া জরুরি। শুধু প্রতিষ্ঠাই নয়, সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যথাযথ দেখভাল করার ব্যবস্থাও নিতে হবে। তাহলেই হয়তো আমরা প্রতিবছরই দেশে সাকিব আল হাসানের মতো বহু ক্রীড়ারত্ন পাব, যারা দেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও মর্যাদাবান করে তুলবে।রানা আব্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।