বিকেলে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো যাবে। এ জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। বিনিময়ে হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ ও চিকিৎসাপত্র দেবেন।আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত এই নতুন সেবার উদ্বোধন করেন। আজ বিকেলেই বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী দেখার এ সেবা চালু হয়েছে।কেবিন ব্লক ভবনের দ্বিতীয় তলায় চেম্বারে মেডিসিন, শিশু, গাইনি, চর্ম, কান-নাক-গলা ও ফিজিকেল মেডিসিন বিভাগের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরা প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই এ সেবা প্রদান করা হবে। এ জন্য প্রতিটি রোগীর কাছ থেকে ২০০ টাকা ফি নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতেও এ সেবা চালু করা হবে।সেবার উদ্বোধনের পর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ফি ২০০ টাকার মধ্যে ৫০ টাকা পাবে বিশ্ববিদ্যালয়। বাকি টাকা হাসপাতালে বাড়তি সময় দেওয়া বিশেষজ্ঞ চিকিৎসক এবং কর্মচারীদের দেওয়া হবে।