বিক্রি হবে না বেটি বির ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, ‘বেটি বি’র ছবি বিক্রি করছে না বচ্চন পরিবার। কদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছিল, নাতনির ছবি বিক্রি করবেন অমিতাভ বচ্চন। খুদে ব্লগিংয়ের সাইট টুইটারে তিনি সাফ জানিয়ে দিলেন, ‘মিডিয়া পিচ্চির ছবি বিক্রি নিয়ে অনেক গল্প ফাঁদার চেষ্টা করছিল...হা হা হা...ভালো, তারা চেষ্টা চালিয়ে যান। কিন্তু এমনটা কখনোই হবে না।’ তবে জানা গেছে, আন্তর্জাতিক দুটি ম্যাগাজিন পাঁচ কোটি রুপি সেধেছিল বেটি বি-র ছবির জন্য। বিয়ের চার বছর পর কোনো ম্যাগাজিন থেকে এই প্রথম এত বেশি টাকার প্রস্তাব পেলেন ঐশ্বরিয়া-অভিষেক। আইএএনএস।