বিক্রিয়া ও সঠিক তথ্য উপস্থাপনার দিকে গুরুত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, নটর ডেম কলেজ, ঢাকা প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। যে বিষয়গুলো একটু গুরুত্ব দিলে রসায়নে ভালো করা সম্ভব, তা নিয়ে আলোচনা করব। ১। কোন প্রশ্নের উত্তর লিখবে, আর কোনটি লিখবে না—বাছাইয়ের কাজটি সঠিকভাবে করা জরুরি। যেসব প্রশ্নে ভালো নম্বর পাওয়া যায়, জানা থাকলে সে ধরনের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। একই ধরনের প্রশ্ন হলে ভালো জানা প্রশ্নটির উত্তর করবে। ২। প্রশ্নের নম্বরটি নির্ভুলভাবে বসাবে। (ক) (খ) (গ) (ঘ) অংশের প্রতিটির জন্য পৃথক প্রশ্নের নম্বর দেবে। ৩। প্রতিটি সংজ্ঞার সঙ্গে অবশ্যই কমপক্ষে একটি উদাহরণ দেবে। ৪। সূত্রের বিবৃতিসহ ব্যাখ্যা দেবে। ৫। কোনো গাণিতিক সমস্যার ফলাফল একক থাকলে অবশ্যই তা উল্লেখ থাকতে হবে। প্রশ্নে প্রদত্ত মানগুলো সঠিকভাবে বসাবে। গাণিতিক সমাধানগুলো অবশ্যই সঠিক নিয়মে করতে হবে। ৬। পার্থক্যগুলো অবশ্যই ছক আকারে উপস্থাপন করবে। রসায়ন দ্বিতীয়পত্রের পার্থক্য লেখার সময় সম্ভাব্য ক্ষেত্রে বিক্রিয়া দেবে। ৭। প্রয়োজনীয় চিত্র অবশ্যই দিতে হবে এবং নিচে চিত্রটি দ্বারা কী বোঝানো হয়েছে, তা উল্লেখ করতে হবে। চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে। ৮। ব্যাখ্যামূলক প্রশ্ন করার সময় মূল কারণসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সমীকরণ, চিত্র অথবা কৌশল দেবে। ৯। পরীক্ষার পদ্ধতিতে মূলনীতি বিক্রিয়াসহ লিখবে। এরপর সঠিক চিত্রটি উপস্থাপন করবে। পদ্ধতির বর্ণনা শেষে সম্ভাব্য ক্ষেত্রে বিক্রিয়াসহ বিশোধন লিখবে। ১০। টীকায় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পুরোপুরি আলোচনা করবে। ১১। গাঠনিক সংকেতগুলো সঠিকভাবে লিখবে। অ্যারোমেটিক যৌগের বেনজিনের ষড়ভুজাকৃতির অভ্যন্তরীণ বলয়টি মনে করে দেবে। ১২। ধাতব আয়ন ও যৌগমূলকের শনাক্তকরণে একটি করে সিক্ত পরীক্ষা বিক্রিয়াসহ উল্লেখ করবে। জৈবমূলক শনাক্তকরণের ক্ষেত্রে একটি পদ্ধতি বিক্রিয়াসহ লিখবে। ১৩। কোনো দুটি বিষয়ের মধ্যে তুলনা করতে হলে অবশ্যই সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেবে। ১৪। বিক্রিয়ার কৌশল ধাপসহ উল্লেখ করবে। ১৫। প্রতিটি প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট বিক্রিয়া দেবে। সমীকরণে সমতা করবে। তাপ রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা মানসহ লিখবে। পরীক্ষার আগে বাসায় গুরুত্বপূর্ণ অংশগুলো (বিশেষ করে বিক্রিয়া ও সংকেত) বারবার পড়ো।