বিক্রয় বাড়াতে কৌশলী হতে হবে
যেসব প্রতিষ্ঠান বিক্রয় কার্যক্রম পরিচালনা করে থাকে, তাদের বিক্রয় বাড়ানোর নানা কৌশল খাটাতে হয় দক্ষতার সঙ্গে।এতে গ্রাহকের কাছ থেকে সহজেই কাঙ্ক্ষিত সাড়া পাওয়া সম্ভব হয়। বিক্রয়ের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে সফল হতে হলে গ্রাহককে সন্তুষ্ট করতে হবে। এর কোনো বিকল্প নেই। গ্রাহকদের সঠিক সেবা দেওয়ার মাধ্যমে সন্তুষ্ট করতে পারলেই প্রতিষ্ঠানের সফলতা আসবে শত ভাগ। কীভাবে বিক্রয় বাড়ানো যায় ও এর কৌশল কী কী, এসব বিষয় নিয়ে ঢাকায় গত ১৩ মে ‘বিক্রয় বাড়ানোর কৌশল বৃদ্ধি’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালা থেকে এসব তথ্য বেরিয়ে এসেছে। কর্মশালাটি পরিচালনা করেন শ্রীলঙ্কাভিত্তিক সেলস অ্যান্ড মার্কেটিং ট্রেনিং ফোরামের (এসএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলিক প্রশিক্ষক মিলিন্ডা বিজয়াসেকারা। চাকরির ওয়েব পোর্টালপ্রথম আলো জবস এর আয়োজন করে। কর্মশালায় বিক্রয় বাড়ানোর বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। বুঝতে হবে বাজারকোনো প্রতিষ্ঠানকে বাজারে আসার আগে বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে হবে। মিলিন্ডা বিজয়াসেকারা বলেন, এটিই হচ্ছে কোনো প্রতিষ্ঠানের বিক্রয়-কৌশল বাড়ানোর পূর্ব ধাপ। বাজারে প্রতিনিয়ত একই ধরনের নতুন অনেক পণ্য বা সেবা পাওয়া যায়। কিন্তু যে প্রতিষ্ঠান ঠিকমতো গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারে, কেবল সেই প্রতিষ্ঠানের পণ্যের দিকেই গ্রাহকের নজর পড়ে। ফলে একদিক থেকে যেমন বিক্রি বাড়বে, তেমনি বাজারে তৈরি হবে শক্ত অবস্থান। তাই সর্বপ্রথম একটি প্রতিষ্ঠানকে বাজার-পরিস্থিতি তথা বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা ও তাদের সেবার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে।বিক্রয় বাড়ানোর তিন দাওয়াইমিলিন্ডা বিজয়াসেকারা কোনো প্রতিষ্ঠানের বিক্রয় বাড়ানোর তিনটি গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলেছেন।১. ব্যবস্থাপনা: কোনো প্রতিষ্ঠানের বিক্রয়-কৌশল বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ব্যবস্থাপনা। এ পর্যায়ে ব্র্যান্ড ব্যবস্থাপনা, বাজার গবেষণা, জনসংযোগ, পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা, বাজারে ব্যবসার ধরন, প্রতিযোগীদের ব্যবসার ধরন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করতে হবে। কেবল একটি শক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এসব বিষয় আয়ত্তে আনা সম্ভব। এই বিষয়গুলোতে একটি ভালো দখল থাকলে বিক্রয়-কৌশল বাড়ানো সহজ হবে বলে মনে করেন মিলিন্ডা বিজয়াসেকারা।২. প্রশাসনিক অবস্থান: একটি প্রতিষ্ঠান যখন নিজেদের পণ্য বাজারে বিক্রয় করতে চায় এবং একটি দীর্ঘস্থায়ী ও শক্ত অবস্থান তৈরি করতে চায়, তখন সেই প্রতিষ্ঠানের প্রশাসনিক দিকটিও অত্যন্ত শক্তিশালী হতে হবে। বিভিন্ন পর্যায়ে সফলতা নিয়ে গবেষণা করা, নিজেদের পণ্য সম্পর্কে বাজারে জরিপ চালানো, নিজেদের মধ্যে বিক্রয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বাজারজাতকরণের প্রক্রিয়া, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানসহ বিভিন্ন প্রশাসনিক দিক খুব দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এসব কাজের জন্য আলাদা একটি কর্তৃপক্ষ জরুরি বলে মনে করেন মিলিন্ডা বিজয়াসেকারা।৩. পরিকল্পনা: বিক্রয় বাড়ানোর জন্য একটি দীর্ঘস্থায়ী ও ব্যবসাবান্ধব পরিকল্পনা অত্যন্ত জরুরি। মিলিন্ডা বিজয়াসেকারা বলেন, সঠিক পরিকল্পনার অভাবে একটি প্রতিষ্ঠান বাজার থেকে ছিটকে পড়তে পারে। তাই এমন একটি পরিকল্পনা করতে হবে, যাতে ক্রেতারাও সন্তুষ্ট থাকে আবার প্রতিষ্ঠানের স্বার্থ অটুট থাকে। পণ্যের ডিজাইন কেমন হবে, কী কী সেবা থাকবে, বিক্রয় প্রতিনিধি ও পরিবেশক শক্তিশালী আছে কি না, একই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার সঙ্গে বিক্রয়-কৌশল মিলছে কি না প্রভৃতি বিষয় দেখে পরিকল্পনা নিতে হবে।কৌশলী হবে বিক্রয় প্রতিনিধিবিক্রি বাড়াতে একজন বিক্রয়কর্মীকে বিক্রয়-কৌশলে অত্যন্ত দক্ষ হতে হবে। মিলিন্ডা বিজয়াসেকারা বলেন, বাজার এখন তীব্র প্রতিযোগিতাপূর্ণ। তাই বিক্রয়ের কোনো সুযোগই হাতছাড়া করা উচিত নয়। বিক্রয় বাড়াতে গ্রাহকের কথা ভালোভাবে শোনার সঙ্গে সঙ্গে তা হূদয় দিয়ে অনুভব করতে হবে। যেকোনো পণ্য বিক্রির তিনটি কৌশল সম্পর্কে বলতে গিয়ে মিলিন্ডা বিজয়াসেকারা বলেন, বিক্রয়ের তিনটি প্রধান উপযোগিতা হচ্ছে সহজপ্রাপ্তি, কার্যকর যোগাযোগ এবং সুবিধাজনকতা। বিক্রি বাড়াতে পণ্য সঠিকভাবে উপস্থাপন করার ওপরও গুরুত্ব দিতে হবে। অধিকাংশ বিক্রয়কর্মী মনে করেন, তাঁরা বাজার সম্পর্কে পুরোপুরি জানেন এবং তাঁরা যা কিছু করছেন, তার বাইরে আর কিছুই করণীয় নেই। এই চিন্তা বিক্রয়কর্মীকে আরও বেশি বিক্রয় থেকে বঞ্চিত করে। যেকোনো পণ্য বিক্রয় করার সময় এর বিভিন্ন বৈশিষ্ট্য, সুবিধা এবং এর উপযোগিতা সম্পর্কে গ্রাহককে পরিষ্কার একটি ব্যাখ্যা দেওয়া উচিত। কখনোই নেতিবাচক আচরণ প্রকাশ করা উচিত নয়। এটি বিক্রয়-প্রক্রিয়াকে অনেকাংশে ব্যাহত করে। একজন ভালো বিক্রয়কর্মীকে অবশ্যই বিক্রির আগে যথাযথ প্রস্তুতি নিতে হবে। তারপর পণ্য ভালোভাবে ক্রেতার সামনে উপস্থাপন করতে হবে। ক্রেতার কথা ঠিকমতো শুনতে হবে, পাশাপাশি বিক্রয় বাড়াতে আবেগীয় দক্ষতা বাড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, বুদ্ধিমত্তার পরিচয়, মার্জিত আচরণ প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। একজন গ্রাহক একটি পণ্য সম্পর্কে শুনে ১০ শতাংশ, দেখে ৩৫ শতাংশ এবং দেখে ও শুনে ৫৫ শতাংশ আগ্রহী হয় বলে মনে করেন মিলিন্ডা বিজয়াসেকারা।গুরুত্ব দিন গ্রাহককেসেবা দেওয়ার সময় শত ভাগ নিবেদিত হয়ে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে। একজন গ্রাহকের মনে কোনো ধরনের সন্দেহের সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। সেবা নিতে আসা গ্রাহক যেন কোনোভাবেই বিরক্তি নিয়ে ফিরে না যায়, এ জন্য তাকে ঠিকভাবে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। গ্রাহকের সামনে সেবাদাতা কর্মীকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। প্রতিষ্ঠানের পণ্য ও সেবার ব্যাপারে তাঁর খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে। গ্রাহকের জন্য নির্ধারিত সেবাগুলো ঠিকমতো তারা পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, গ্রাহককে শত ভাগ সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারলেই তারা সেই প্রতিষ্ঠানে আসবে। এর ফলে সেই গ্রাহক অন্য স্থানে সেই প্রতিষ্ঠানের প্রশংসা করবে ও অন্যান্য গ্রাহককে সেই প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করার কথা প্রচার করবে। এতে করে প্রতিষ্ঠানের উৎকর্ষ বাড়বে। গ্রাহক অনেক সময় আক্রমণ করে কথা বলতে পারে। এমন সময় গ্রাহকসেবা কর্মকর্তা সেই গ্রাহককে স্বাভাবিক ভাষায় কথা বলে তার সমস্যা দূর করার চেষ্টা করবেন। গ্রাহককে যথাসম্ভব হাসিমুখে কথা বলে তার কথার জবাব দেওয়া ভালো গ্রাহকসেবার একটি বিশেষ বৈশিষ্ট্য। গ্রাহকসেবা অন্য প্রতিষ্ঠান থেকে আরও ভালো ও ব্যতিক্রম না হলে গ্রাহক সেই প্রতিষ্ঠানে আগ্রহী কম হবে। সে জন্য প্রতিষ্ঠানের গ্রাহকসেবা যেন অন্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম ও দ্রুততর হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। সেবা নিতে এসে যেন গ্রাহককে ভোগান্তির শিকার না হতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। গ্রাহকের মনে কোনোভাবেই নেতিবাচক মনোভাব গড়তে দেওয়া যাবে না। গ্রাহকের সঙ্গে ইতিবাচক ভাষা ও আচরণ করতে হবে। এতে গ্রাহকের আস্থা অর্জন করা যাবে। সময়ের সঠিক ব্যবহারবিক্রয় বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করা। সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত ও সঠিকভাবে বিক্রয়-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কেননা প্রতিটি পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় থাকে। সেই সময়ের মধ্যেই সেই পণ্যটির বিক্রয় বেশি হলে তা সঠিকভাবে সরবরাহ করতে হবে। একটি নির্দিষ্ট সময়ে বাজারের পরিস্থিতি বুঝে একটি পণ্য কতটুকু মজুদ করা উচিত, আর কতটুকু বাজারে ছাড়া উচিত, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।আরও কিছু কৌশলবিক্রয় বাড়ানোর আরও বেশ কিছু কৌশল রয়েছে। এসবের মধ্যে গুরুত্বপূর্ণ হলো—ক্রেতার সঙ্গে মার্জিত আচরণ করা।ক্রেতার চাহিদার পরিমাণ নির্ণয় করা।একটি পণ্য সফলভাবে বিক্রয়ের মাধ্যমে ক্রেতার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা। ক্রেতার সঙ্গে আবেগপ্রবণ সম্পর্ক তৈরি করা। বিক্রয় প্রতিনিধিদের কাজের গতি বাড়ানো ও পর্যবেক্ষণ করা। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা।প্রতিদিনের কাজের মান পর্যবেক্ষণ করা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।ক্রেতাদের মূল্যায়ন খাতা রাখা ও তাঁদের পরামর্শ শোনা। ক্রেতার ধরন বুঝে পণ্যের বিভিন্ন দিক তুলে ধরা।