বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে থাই সেনাবাহিনী
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হওয়ার এক দিন পর আজ বৃহস্পতিবার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। বিক্ষোভকারীরা আগাম নির্বাচনের দাবিতে সাত সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে।রেড শার্ট বিক্ষোভকারীদের বিক্ষোভ শুরুর পর সহিংসতায় এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন।থাইল্যান্ডে চলমান এ সহিংসতা বৃদ্ধি পেলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে ভোক্তাদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।আজ বৃহস্পতিবার অপরাহ্নে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী বছরের সম্ভাব্য প্রবৃদ্ধি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। দেশটিতে চলমান এই পরিস্থিতিতে থাইল্যান্ডের প্রধান আয়ের উত্স্য ‘পর্যটনশিল্প’ ভেঙে পড়েছে। এ ছাড়া সহিংসতা শুরুর পর ব্যাংককের প্রধান বিমানবন্দর ‘সুবর্ণভূমি’তে যাত্রী চলাচল তৃতীয়বারের মতো কমে গেছে।এদিকে থাইল্যান্ডের শেয়ারবাজারের সূচক ফেব্রুয়ারি ও মার্চ মাসে ঊর্ধ্বগতি থাকলেও এপ্রিলে হ্রাস পেয়েছে। জাপান ছাড়া এশিয়ার বিভিন্ন দেশে এপ্রিলে শেয়ারের সূচক গড়ে ১ দশমিক ৮ শতাংশ বাড়লেও এ সময় থাইল্যান্ডে শেয়ারসূচক ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।গতকাল বুধবার অন্তত দুই হাজার বিক্ষোভকারী কেন্দ্রীয় বাজার এলাকা ছেড়ে যাওয়ার পথে সেনা ও পুলিশ তাদের গতি রোধ করলে জনাকীর্ণ রাস্তায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, ব্যাংককের ৪০ কিলোমিটার উত্তরে মহাসড়কের ওপর বিক্ষোভকারীদের উদ্দেশে গুলি চালায়। রেড শার্ট পরিহিত বিক্ষোভকারীরাও সেনাসদস্যদের উদ্দেশে পাথর, ধাতব বল ও আতশবাজি নিক্ষেপ করে। ওই এলাকায় ঝড়-বৃষ্টি ঘিরে শুরু হলে সংঘর্ষ বন্ধ হয়।ওই সংঘর্ষ চলাকালে সেনাসদস্যদের ভুলক্রমে গুলিতে মোটরসাইকেলে আরোহী এক সেনাসদস্য মারা যান এবং অন্য এক সদস্য আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।