বিক্ষোভ প্রশমনে সিরিয়ায় নতুন মন্ত্রিসভা গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।রাজনৈতিক সংস্কারসহ অন্যান্য দাবিতে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ প্রশমনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সিরিয়ার আগের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। এরপর বাশার আল আসাদ সাবেক কৃষিমন্ত্রী আবদেল সাফারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আবদেল সাফারের অধীনেই নতুন সভা গঠিত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।সিরিয়ায় এ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২০০ বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়া বিক্ষোভ দমনে ইরানের সহযোগিতা নিচ্ছে। তবে সিরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।