বিক্ষোভের মুখে শপথ নিলেন পুতিন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদের বিক্ষোভ ও দ্রুত পরিবর্তনশীল সমাজের নানা চ্যালেঞ্জকে সামনে রেখে আজ সোমবার তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। এটি সে দেশের এক ঐতিহাসিক ঘটনা।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়, পুতিন বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছ থেকে আজ ক্রেমলিনের দায়িত্ব বুঝে নিয়েছেন। এর মাধ্যমে চার বছর অনুপস্থিত থাকার পর আজ থেকে আবারও ক্রেমলিনে স্থায়ী হচ্ছেন পুতিন। প্রায় তিন হাজার আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে জাঁকালো এক অনুষ্ঠানে তিনি পুনরায় প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন।বর্তমান প্রেসিডেন্ট মেদভেদেভ ২০০৮ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০০০ সালে দেশটির তত্কালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলিসনের পদত্যাগের পর থেকে পর পর দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। এতে সাংবিধানিকভাবে তিনি পরের বার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর যোগ্যতা হারান। তবে চার বছর তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যদিও অনেক বিশ্লেষক মনে করেন, প্রধানমন্ত্রী থাকাকালীনও রাষ্ট্রীয় নীতিনির্ধারণের কলকাঠি মূলত পুতিনই নাড়তেন।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের একটি মিলনায়তনে পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। একসময় রাশিয়ার জারদের সিংহাসন কক্ষ হিসেবে ব্যবহূত এই মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত ভাষণে পুতিন বলেন, ‘আমাদের এখন নব পর্যায়ে, নতুন মানে ও নতুন মাপকাঠিতে কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ‘মি. মেদভেদেভ রাশিয়ার আধুনিকায়নের পথে নতুন এক গতির সৃষ্টি করেছেন এবং রাশিয়ার এই রূপান্তর অব্যাহত থাকবে।’বিশ্লেষকেরা মনে করছেন, পুতিনের জন্য তৃতীয় মেয়াদ মোটেও সুখকর হবে না। যে রাজনৈতিক ব্যবস্থা তিনি তৈরি করেছেন, এর মধ্যে এতে ভাঙন দেখা গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব ধীরগতিতে হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। গোলযোগপূর্ণ উত্তর ককেশাসে সহিংসতা চলছেই।গতকালই মস্কোর কেন্দ্রস্থলে পুতিনবিরোধী বিক্ষোভ হয়েছে। এ ব্যাপারে আগে থেকে কর্তৃপক্ষের অনুমোদন থাকলেও সমাবেশ পণ্ড করতে পুলিশ লাঠিপেটা করে।একই সঙ্গে পুতিনবিরোধী চলমান এই বিক্ষোভ আন্দোলনের মূল তিন নেতা দুর্নীতিবিরোধী সংগ্রামী আলেক্সি নেভালনি, লিবারেল নেতা বরিস নেমসভ এবং কট্টর বামপন্থী কর্মী সের্গেই উদালসভসহ প্রায় ৪০০ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। অবশ্য, পুতিনের সমর্থনেও একটি সমাবেশ হয়েছে।