বিখ্যাত ইরানি কবি শিমিন বেহবাহনির বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিখ্যাত নারী কবি শিমিন বেহবাহনির বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। ৮২ বছর বয়সী এই কবি বিবিসিকে জানান, ‘যে মুহূর্তে আমি বিমানে উঠতে যাব, ঠিক তখনই এক লোক এসে আমার পাসপোর্টটি বাজেয়াপ্ত করে এবং আমাকে বলা হয়, দেশের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’পরে শিমিনকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁকে আদালতের শরণাপন্ন হতে নির্দেশ দেওয়া হয়।উল্লেখ্য, একটি কনফারেন্সে নারী-পুরুষের সম-অধিকার বিষয়ে একটি লেখা জমা দেওয়া ও কবিতা আবৃত্তি করার জন্য তিনি প্যারিস যাচ্ছিলেন। শিমিন, যিনি একজন মানবাধিকারকর্মীও বটে। গত জুনে দেশটির বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে বিরোধী দলের প্রচারণার সমর্থনে কিছু কবিতাও লিখেছিলেন তিনি।গত সপ্তাহে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া চলচ্চিত্রের পরিচালক জাফর পানাহি ও তাঁর পরিবারের সদস্যদের আটক করে ইরান সরকার।নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী শিরিন এবাদির সঙ্গে শিমিন বেহবাহনির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শিরিন এবাদি গত জুনের নির্বাচনের পর থেকে নির্বাসনে রয়েছেন।সংস্কারপন্থী নেতা মীর হোসেইন মোসাভি এবং মেহেদি কাররৌবির সমর্থকদের অভিযোগ, গত জুনের নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানে এখন যে প্রতিবাদ আন্দোলন চলছে, তা ইরান সরকারের জন্য ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এ আন্দোলনে সহস্রাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে ও ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আন্দোলনকারীদের অন্তত নয়জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে।