বিগত সরকারের মতো কাজ করলে আমাদের অবস্থা খারাপ হবে: কামরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বিগত সরকার যা করেছে, আমরা যদি তা করি তাহলে আমাদের অবস্থা তাদের চেয়েও অনেক খারাপ হবে। কাজেই দুর্নীতি যেন আমাদের স্পর্শ করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’আজ শনিবার আইন প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কাজের মাধ্যমেই জনগণের কাছে থাকতে চায়। দ্রব্যমূল্য এখন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে তিনি দাবি করেন।