বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে যা কিছু করা দরকার, সবই করা হচ্ছে।আজ মঙ্গলবার পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘লজিস্টিক সাপোর্ট’-এর অবস্থা সরেজমিন পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিক আহমেদ এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ বিচার নয়। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যে অপরাধগুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও অপরাধ, তার বিচার হবে।আইনমন্ত্রী আরও বলেন, স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনায় ট্রাইব্যুনালকে যথাযথ ক্ষমতা দিয়ে আইন করা হয়েছে। ট্রাইব্যুনালকে ন্যায়বিচার নিশ্চিত করতে বিধি প্রণয়ন এবং সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে বিচারে দণ্ডিত ব্যক্তি আপিল বিভাগে আপিল দায়েরের সুযোগ পাবেন, যা লুক্সেমবার্গেও ছিল না।অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই পরিচালনায় বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে করা আবেদন বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী বিষয়টির ওপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অভিযুক্ত ব্যক্তি নয়, আইনজীবীকে সরাসরি আবেদন করতে হয়। বিষয়টি বার কাউন্সিলের এখতিয়ার। বাসস।