বিচার না হলে শেয়ারবাজার স্বাভাবিক হবে না: এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, শেয়ারবাজার কেলেঙ্কারির জন্য দায়ী ব্যক্তিদের যত দিন বিচার না হবে, তত দিন বাজার স্বাভাবিক হতে পারে না। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাগ্রত জনতা ফোরাম নামের একটি সংগঠন ‘বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।এক ক্ষুদ্র বিনিয়োগকারীর আত্মাহুতির চেষ্টার কথা উল্লেখ করে এম কে আনোয়ার বলেন, শেয়ারবাজার স্থিতিশীল করতে হলে বাজার ধ্বংসের জন্য দায়ীদের বিচার করতে হবে প্রথমে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের উদ্দেশে এম কে আনোয়ার বলেন, ঘাতক-দালাল নির্মূল কমিটির সঙ্গে তিনি জড়িত ছিলেন। গণ-আদালত করে ফাঁসির আদেশও দিয়েছেন। তার পরও তিনি কীভাবে ট্রাইব্যুনালে বসেন?সরকারের উদ্দেশে এম কে আনোয়ার বলেন, তারেক রহমানকে ফাঁসাতে বিদেশ থেকে সাক্ষী আনতে গিয়েছেন। অথচ যুদ্ধাপরাধের বিচারে বিদেশ থেকে আইনজীবী আনতে দেননি। বিচারের নামে এই প্রহসন প্রতিরোধ করা হবে।জাতিসংঘের মহাসচিবকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রীর কন্যার উপস্থিতি প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, কোন অধিকারে প্রধানমন্ত্রীর কন্যা জাতিসংঘের মহাসচিবকে অভ্যর্থনা জানাতে গেলেন, জনগণ জানতে চায়।আয়োজক সংগঠনের সভাপতি শহিদ চৌধুরীর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।