বিচার বাধাগ্রস্তকারীদের খুঁজে বের করা উচিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম-প্রবাসী অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথন হ্যাক করে এবং তা পত্রিকায় প্রকাশের মাধ্যমে যাঁরা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, তাঁদের খুঁজে বের করা সরকারের উচিত বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে আজ সোমবার তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রমের শুরুতেই নবনিযুক্ত চেয়ারম্যান এ কথা বলেন।এ টি এম ফজলে কবীর বলেন, হ্যাকিং করে স্কাইপে কথোপকথন বের করা এবং তা পত্রিকায় প্রকাশের মাধ্যমে এই বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেছেন। সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। এ বিষয়ে সৃষ্ট বিতর্ক দূর করতে সরকারের উচিত হবে পদক্ষেপ গ্রহণ করা।