বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান পরিবর্তনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির এক সভায় এ দাবি জানানো হয়।দলের কার্যকরী কমিটির সভায় বলা হয়েছে, এ বিধানের কারণে বিচার বিভাগে দলীয়করণের সুযোগ সৃষ্টি হয়। ফলে বিচার বিভাগ দুর্বল হয়ে পড়ে, জনগণের আস্থা বিনষ্ট হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন করে সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান তৈরির দাবি জানিয়েছে দলের নেতা-কর্মীরা।সভায় এক প্রস্তাবে বলা হয়েছে, জাতিসংঘের নিয়ন্ত্রণ ছাড়া অন্য কোনো কমান্ডে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর সুযোগ নেই। তাই আফগানিস্তানে বাংলাদেশের সেনা প্রেরণ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া আফগানিস্তানে কোনো জাতিসংঘের বাহিনীও অবস্থান করে না। এ বিষয়ে সরকার তার সুস্পষ্ট বক্তব্য আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।অপর এক প্রস্তাবে সংবিধান পরিবর্তনের জন্য সংবিধানবিশেষজ্ঞ আইনবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানীসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠনের প্রস্তাব করা হয়। যে কমিশন সর্বস্তরে আলোচনা করে খসড়া দেবে, যা সংসদ ও গণভোটের মাধ্যমে গৃহীত হবে।আলোচনা সভায় এম এ গোফরান, নূরুল আমিন ভূঁইয়া, দবির উদ্দিন জোয়ার্দার, গোলাম এরশাদুর রহমান, কুদরত-ই-খোদা, ওয়ালী আহম্মদ পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।