বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতটি আদিবাসী সংগঠনের ডাকে রাঙামাটি জেলায় আজ রোববার শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদসহ সাতটি আদিবাসী সংগঠন এ অবরোধ কর্মসূচির ডাক দেয়।১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের তত্কালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন। ওই অপহরণ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইড) চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক মো. শহীদুল্লাহ গত বছরের ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনের ওপর নারাজি দাবির শুনানির পর রাঙামাটির ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী রাঙামাটি পুলিশ সুপারকে অধিকতর তদন্তের আদেশ দেন।কিন্তু আদিবাসী সংগঠনগুলোর দাবি, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। রাঙামাটি শহরে কিছু মোটরসাইকেল চলাচল করলেও ভাড়ায়চালিত কোনো যানবাহন চলছে না। শহর থেকে সড়ক ও নৌপথে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।