বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত একক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে সিন্ডিকেটের বৈঠকে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এ ব্যাপারে উপাচার্য ও সহ-উপাচার্য একক সিদ্ধান্ত নিয়ে তা সিন্ডিকেটকে জানান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা আন্দোলন করে আসছিলেন। গতকাল সাধারণ শিক্ষার্থী ছাড়াও প্রকাশ্যে যোগ দিয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আজ বৃহস্পতিবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা। বৃষ্টির কারণে সেখানে শামিয়ানা টানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার কর্তৃপক্ষ অনেকটা আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি সামাল দিতে উপাচার্য গতকাল রাতে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন। এ সময় উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য আচার্যের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়।উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা যেহেতু তদন্ত কমিটির প্রতিবেদন মেনে নেননি, সে ক্ষেত্রে সিন্ডিকেট বিচার বিভাগীয় কমিটি গঠনে মত দিয়েছে। এর পাশাপাশি শিক্ষকদের সঙ্গে আলোচনা চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপাচার্য বা সহ-উপাচার্যের পদত্যাগের বিষয়টি সিন্ডিকেটের হাতে নয়। তিনি নিজে পদত্যাগ করবেন না বলেও জানান।এরই পরিপ্রেক্ষিতে মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার যদি তদন্ত করতে চায় সেক্ষেত্রে উপাচার্য ও সহ-উপাচার্যকে নিজ নিজ পদ থেকে সরে যেতে হবে। তাঁরা থাকলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করবে।