বিচার বিভাগের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের দুর্নীতি তদন্তে পাঁচ বিচারপতির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।আজ রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এই কমিটি গঠন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা জানান, আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিচারপতি আনোয়ার উল হক, বিচারপতি এ কে এম ফজলুর রহমান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত বৃহস্পতিবার বিচার বিভাগের দুর্নীতি অনুসন্ধানে একটি কমিটি গঠনের সিন্ধান্ত নিয়েছিলেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।