বিচার বিভাগের সম্মান ক্ষুণ্নে মার্জনা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার বিভাগীয় কর্মকর্তাকে তাঁর পদমর্যাদার বিষয়টি সব সময় মনে রাখতে হবে। বিচার বিভাগের স্বার্থ ও মানসম্মান যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে তিনি অবশ্যই যত্নবান হবেন। ইদানীং এ বিষয়ে কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। কোনো অজুহাতেই তা মার্জনা করা হবে না।আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে জেলা জজ, মহানগর দায়রা জজ ও সমপদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ ও মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট এ অভিভাষণ ও মতবিনিময়ের আয়োজন করে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, মাজদার হোসেন মামলার রায়ের নির্দেশনা অনুসারে বিচার বিভাগের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা জরুরি। এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ অবস্থানে থেকে যথাযথভাবে কাজ করে যাবেন বলে প্রধান বিচারপতি আশাপ্রকাশ করেন।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় সারা দেশ থেকে আসা ১৭০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এ আয়োজনে অংশ নেন।