বিচার ব্যবস্থার সংস্কারের কথা জানালেন আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতার কারণে কারাগারগুলোয় ধারণক্ষমতার কয়েক গুণ বেশি বন্দীকে আটক থাকতে হয়। নতুন কারাগার বানিয়ে এ সমস্যার সমাধান হবে না, বিচার ব্যবস্থার সংস্কার আনতে হবে। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।আজ বুধবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ব্লাস্ট আয়োজিত ‘কারাগারে আটক ও ভুলে যাওয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকার কথা স্বীকার করেছেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় পুলিশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কিরণ বেদি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদার, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফুল ইসলাম খান প্রমুখ।