বিচারক পেটানোর ঘটনা: হাজিরা দিলেন তিন পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিচারক পেটানোর ঘটনায় জেলা পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তা হাইকোর্টে হাজিরা দিয়েছেন। পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলেও অন্য দুই কর্মকর্তাকে আগামী ১৯ জুলাই আদালতে হাজির হতে বলা হয়েছে।ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ তারিখ ধার্য করেন।হাজির হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন নরসিংদীর পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নরসিংদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা শাখা)।সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন শামীম ১১ জুন রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে পুলিশের এই তিন কর্মকর্তাকে আজ তলব করেছিলেন।রিট আবেদনকারী আইনজীবী মহিউদ্দিন শামীম বলেন, পুলিশের তিন সদস্য ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চান। এ ঘটনার জন্য তাঁরা দুঃখপ্রকাশ করলেও ক্ষমা চাননি। আদালত একজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন, অন্য দুজনকে আবার হাজির হতে বলেছেন।১০ জুন নরসিংদী জজ আদালতের মূল ফটকে জেলা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইমান আলী শেখকে পুলিশ পেটায় বলে অভিযোগ পাওয়া যায়।