প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলার বিচারক এস এম মুজিবুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: হাফিজুর রহমান, হোসনে আরা ও কানিজ ফাতেমা।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ডিবির সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে আজ দুপুর ১২টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।