বিচারকদের অভিশংসনের ক্ষমতা পাবে সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিচারকদের অভিশংসনের ক্ষমতা পাচ্ছে জাতীয় সংসদ। এ জন্য সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদটি পুনস্থাপন করতে হবে।আজ বুধবার সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভায় এ ব্যাপারে সদস্যরা একমত হয়েছেন। কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ তথ্য জানান।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সভায় ৯৬ অনুচ্ছেদ নিয়ে আলোচনাকালে দেখা গেছে, ৭২-এর আদলে এটি ফিরিয়ে আনার পক্ষেই মতামত প্রবল। ওই অনুচ্ছেদ ফিরে আসলে কোনো বিচারপতির বিরুদ্ধে নৈতিক স্খলনজাতীয় অভিযোগ উঠলে তাঁর অভিশংসন (ইমপিচমেন্ট) সংসদে হতে পারে, যেভাবে এখন রাষ্ট্রপতির অভিশংসন হতে পারে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ একটি মৌল বিষয়। যার দ্বারা সংবিধান ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় এবং বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগসহ সবাইকেই জাতীয় সংসদের কাছে জবাবদিহি করার বিষয়টি নিশ্চিত হয়।১২ এপ্রিল কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।