বিচারকদের জবাবদিহি সংসদের কাছে থাকা উচিত: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষা করে নাই বলে মাহমুদুর রহমানকে সাজা দিয়েছেন। আমি বলব, এই সাজাটা তো একদিনের জন্য হতে পারত, এক সপ্তাহের জন্য হতে পারত। ছয় মাস বোধহয় না দিলেও পারতেন।’ তাঁর প্রশ্ন, ‘এই ছয় মাস দেওয়ার কারণে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি কি বেড়েছে? তাই আমি মনে করি, এই বিচারকদের জবাবদিহি ব্যবস্থা পার্লামেন্টের কাছে থাকা উচিত।’জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে ‘মানবাধিকার ও মাহমুদুর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ দেওয়া ভাষণে বলেছেন যে বিরোধী দলের ভূমিকা পালন করার ক্ষেত্রে বিরোধী দল ব্যর্থ হয়েছে। আমি বলব, যদি সত্যি তা-ই হয়, তাহলে ঢাকা সিটির নির্বাচনটা দিয়ে দেন আগামী ১৫ দিনের মধ্যে, দেখা যাক কারা ব্যর্থ হয়েছে। সরকারি দল ব্যর্থ হয়েছে, না বিরোধী দল ব্যর্থ হয়েছে, তা প্রমাণ হয়ে যাবে।’বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য যত প্রতিষ্ঠান আমাদের দেশের আছে, তারা একটাও স্বাধীনভাবে এই সরকারের সময়ে কাজ করতে পারছে না।’