বিচারকদের বেতন-ভাতা, শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে আবেদন দেওয়া হয়েছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে কী প্রস্তাব, তাতে তা নেই। তিন পৃষ্ঠার আবেদনের সঙ্গে আমাদের বিষয়বস্তুর পার্থক্য আছে।’...‘বিচারকেরা কী করবেন? আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন।’অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপক্ষের দাখিল করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত আজ মঙ্গলবার এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদনটি করেন।আবেদনে ‘জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যথাযথ হবে’ উল্লেখ করে অন্তত চার সপ্তাহ সময়ের আবেদন জানানো হয়। আদালত বলেছেন, শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হলো। পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টির শুনানি হবে। ওই দিন আদালতের আইনি-সহায়তাকারীর (অ্যামিকাস কিউরি) বক্তব্য শোনা হবে বলে জানানো হয়।গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করা হয়। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন। গতকাল সোমবার সকালে অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি শুনানি হয়। আজ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদনটি দাখিল করেন।আজ সকাল সোয়া নয়টার দিকে এজলাসে যান বিচারপতিরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদনটি দাখিল করেন। আদালত বলেন, ‘যে দায়িত্ব, তার কতটুকু পালন করেছেন? আমাদের আর কী বলার আছে? এভাবে চলতে থাকলে আস্তে আস্তে জুডিশিয়াল ভেঙে পড়বে।’ আদালত আরও বলেন, ‘আপনারা বলেছেন আইন করবেন। অল রেডি আইন আছে। নতুন করে কী আইন করা দরকার?’অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অন্যান্য সার্ভিসে নানারকম ইন্টারেস্ট বিষয় আছে।’ তিনি বলেন, ‘এটি একটি ভিন্ন অরগানাইজেশন।’ আদালত বলেন, ‘আপনাদের সর্বশেষ যে প্রস্তাব দিয়েছেন তাতে কিছু সংশোধন করা হয়েছে। এতে অধস্তন আদালতের কর্মকর্তাদের সামান্য সুবিধা হবে। আপনারা বলতে পারেন, আমাদের কথা শুনবেন না...জজ সাহেবদের কী করার আছে। আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন।’অ্যাটর্নি জেনারেল গত ১৪ মার্চ প্রথম আলো ডটকমকে বলেছিলেন, বেতন-ভাতা বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব আদালতে দাখিল করা হয়। ওই প্রস্তাব সংশোধন সাপেক্ষে গ্রহণ করেছেন আদালত। প্রস্তাবে জেলা জজদের ও সমপদমর্যাদার সংখ্যা ২২ উল্লেখ করা হয়। সংখ্যা বাদ দিয়ে তা সংশোধন করে আদালত বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে গ্রেড ওয়ানে উন্নীত হবেন। বিচারকেরা ৫০ শতাংশ ভাতা পেতেন। প্রস্তাবে ওই ভাতা ২০ শতাংশ করার কথা বলা হয়। আদালত এ ক্ষেত্রে ৩০ শতাংশ জুডিশিয়াল ভাতা উন্নীত করার কথা বলেছেন। জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধি-সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এটা বাস্তবায়নের জন্য সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাক-ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।